রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

ঢাকা কলেজস্থ নাঙ্গলকোট উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন; নেতৃত্বে মেহেদী-জাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2024 05:16:51 pm

সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম © দৈনিক দেশচিত্র


ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ 'শিক্ষা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি' স্লোগান ধারণ করে পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ১৩ অক্টোবর (রবিবার) আগামী ১ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।


পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মেহেদী হাসান দৈনিক দেশচিত্রকে বলেন, ক্যাম্পাসগুলোতে সচরাচর উপজেলা ছাত্রকল্যাণ দেখা যায় না। থাকলেও তার সংখ্যা খুবই কম। আমাদের নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলাধীন একটি উপজেলা। আমি যখন দেখলাম, আমাদের উপজেলায় অনেক শিক্ষার্থী রয়েছে তাই সবাইকে একই সেতুবন্ধনে আবদ্ধ করতে একটি প্ল্যাটফর্মে পরিণত করার স্বপ্ন দেখি। তারই ধারাবাহিকতায় সবাইকে নিয়ে কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টা ও ত্যাগের পর আমরা সফল হই। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।ইনশা-আল্লাহ , এই ছাত্রকল্যাণ শুধু নামেই নয়, কাজের মাধ্যমে এর পরিধি ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করে অনেক দূর এগিয়ে যাবে।






সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, আমাদের সংগঠন সম্পন্ন অরাজনৈতিক ও অলাভজনক। আশা করছি আমরা ক্যাম্পাসের সুষ্ঠু ও পরিবেশবান্ধব শিক্ষার বিকাশ ঘটাতে সক্ষম হব। নাঙ্গলকোট উপজেলার সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করা এবং সিনিয়র জুনিয়রদের মাঝে ভালোবাসার মেলবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য থাকবে ইনশা-আল্লাহ। 


কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, মু. সায়েম আহমাদ, সাইফুল ইসলাম সাকিব, ইউসুফ ত্বহা , খায়রুল ইসলাম, তানভীর হাসান ও সাফায়েত ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আদনান জাহিদ ও মোঃ ফয়েজ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে মাসুম ভূঁইয়া, তানভীর মজুমদার ও মাহি মাহমুদ দায়িত্ব পালন করবেন। 






এছাড়া মো: শাকিল আহমেদ ( দপ্তর সম্পাদক) , সৈয়দ হানজালা (উপ দপ্তর সম্পাদক) , আজগর হোসেন (অর্থ সম্পাদক) , সাফায়েত উল্লাহ ( সহ অর্থ সম্পাদক) জয় মজুমদার ( তথ্য প্রযুক্তি সম্পাদক) , জোনায়েদ ( সহ তথ্য প্রযুক্তি সম্পাদক) , সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ ( প্রচার সম্পাদক ) , মুজাহিদ ইসলাম ( উপ প্রচার সম্পাদক), কাজী শাহাবুদ্দিন ফুয়াদ (শিক্ষা বিষয়ক সম্পাদক) , ওসমান গনি ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক) হিসেবে উক্ত কমিটিতে দায়িত্ব পালন করবেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সম্রাট জাহিদ, রিদওয়ান, রাফি, আব্দুর রহমান, আবু ওয়াফা ও শাহাদাত শুভ। 


উল্লেখ্য, উক্ত কমিটি ঢাকা কলেজে নাঙ্গলকোট উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি। এতে আট সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি রয়েছে। 


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে