ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ভক্তবৃন্দের চোখের জল সিঁদুর মাখামাখি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি

ভক্তবৃন্দের চোখের জল সিঁদুর মাখামাখি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ভক্তবৃন্দের চোখের জল, মন্ডপে মন্ডপে সিঁদুর মাখামাখি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার  হিন্দু ধর্মালম্বীদের শারদীয়া দুর্গা পূজার সমাপ্তি ঘটল।

মন্ডপে মন্ডপে ঢাকের বাজনা, কাশির সুর, দুর্গা মায়ের কাছে ভক্তবৃন্দের কামনা বাসনা ও চোখের জলে বিদায় জানল দেবী দুর্গাকে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিবছর শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নিদিষ্ট তিথি পর্যন্ত কাটিয়ে আবার ফিরে যান কৈলাসে। এই পাঁচ দিন পৃথিবীতে অবস্থানকালে দেবী মায়ের ভক্তরা বন্দনা করে থাকেন। এ বছর নবমী ও দশমী একই দিনে পড়ায় অনেকে শনিবারও প্রতিমা বিসর্জন দিয়েছেন। তবে অধিকাংশ প্রতিমা রবিবার বিসর্জন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার ৬৫টি মন্ডপে মূর্তি পূজা ও ১টি মন্ডপে ঘট পূজা করা হয়। গত বারের তুলনায় এবার পূজা মন্ডপের সংখ্যা ছিল কম।  বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল বলেন গতবার ৭০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। চলতি বছরে সবচেয়ে বেশী মন্ডপ ছিল শ্যামনগর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ,রমজাননগর ও আটুলিয়া ইউনিয়নে। সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে শারদীয়া দুর্গা পূজার সমাপ্তি হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ অন্যান্যরা জানান। তবে এবার মন্ডপে মন্ডপে দর্শনার্থীর সংখ্যা ছিল কম। আড়পাঙ্গাশিয়া দুর্গা পূজা মন্ডপ কমিটির কর্মকর্তা প্রধান শিক্ষক অনাঙ্গ মন্ডল, বড়কুপট দুর্গা পূজা মন্ডপ কমিটির কর্মকর্তা শিবু প্রসাদ বৈদ্য সহ অন্যান্যরা বলেন নিরাপত্তা ব্যবস্থা ছিল খুব ভাল। তবে দর্শনার্থী কম ছিল।

উপজেলায় দুর্গা পূজার বিজয়া দশমীতে  হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয় দ্বিতীয় টাকি নামে খ্যাত নওয়াবেঁকী,কুপট ও দুর্গাবাটি সংলগ্ন খোলপেটুয়া নদীতে।  শতাধিক নৌকা বাদ্য বাজনা ও মাইক সহকারে হাজির হয় এই নদীতে। দুর্গা বাটি, ঝাঁপা, কুপট সহ অন্যান্য কয়েকটি স্থানের প্রতিমা নিয়ে খোলপেটুয়া নদীতে গত কয়েক বছর যাবত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। অনেকে চোখের জলে দুর্গা মাকে বিদায় জানান। আবার অনেকে ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে গেয়ে উদযাপন করেন।

খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাবাটি সাইকোন শেল্টার নামক স্থানে খোলপেটুয়া নদীর পাড়ে একটি মঞ্চ স্থাপন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর থানা পুলিশ, বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রমুখ। নদীতে টহল প্রদান করেন নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ,ফায়ার সার্ভিসটিম সহ অন্যান্যরা।

ছবি- শ্যামনগরে সিঁদুর মাখামাখি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি ।





Tag
আরও খবর