‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে এক বিএনপি নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি ও ধর্মীয় উস্কানীর অভিযোগ

সংবাদ সম্মেলন অভিযোগ তুলেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক পৌর মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রতি বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরীর শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান দুর্গা মন্ডপসহ বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে ধর্মীয় উষ্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (১৩ অক্টোবর) দুপুরে নিজ বাসভবন মহসিন নিবাসে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক পৌর মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মহসিন মিয়া মধু বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি, ধর্মীয় উস্কানী এবং সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখানোর। 

এসময় মহসিন মিয়া বক্তব্যে বলেন, হাজী মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন হিন্দু ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। হাজী মুজিবের এহেন হুমকির কারনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজী মুজিবের এহেন কর্মকান্ডে তীব্র নিন্দা জানাই। 

মহসিন মিয়া আরও বলেন আমি হাজী মুজিব কর্তৃক শারদীয় দুর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির জায়গা, এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হাতে প্রতিহত করবো।

সাবেক মেয়র মহসিন মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। বিএনপিসহ বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে দলটিতে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষের সমাগম ঘটেছে। 

মহসিন মিয়া মধু হাজী মুজিবের এহেন অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের ব্যাপারে জানতে বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরীর মুঠোফোনে দুইবার কল করলে তিনি কল রিসিভ করেননি। তৃতীয়বার কল রিসিভ হলেও সাংবাদিক পরিচয় দেয়ার পর ব্যস্ত আছি বলে তিনি ফোন কেটে দেন।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে