কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

গোদাগাড়ীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা শরফি উদ্দিন

রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সমরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন। শনিবার বিকাল থেকে রাত্রী ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন ।
পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটি, মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে পতনের পর আমরা নতুন দেশ পেয়েছি। এবার নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানোরসহ সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।  
মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন, আমি আপনাদের কাছে বিএনপির প্রতিনিধি হিসাবে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই। এ উৎসব সবার। আপনার আমার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, খৃষ্টান সবাই বাস করে। আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশী। আমি মুসলিম আপনি হিন্দু তা নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আপনাদের উৎসব আমাদের উৎসব, আমাদের উৎসব আপনাদের উৎসব।
শরিফ উদ্দিন বলেন, আমি কেন এসেছি ? আপনাদের সাথে আমার নাড়ীর সম্পর্ক। আমার মেজভাই ব্যারিঃ আমিনুল হক মারা গেছে। উনার হাত ধরে এসেছি। উনার যে অসমাপ্ত কাজগুলো আছে সে গুলো সমাপ্ত করার অভিলাস প্রকাশ করেছি। আপনারা যদি আমাকে সেই খেদমত করার  সুযোগ দেন এবং আগামী সংসদ নির্বাচনে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনেন তাহলে আপনাদের উন্নয়ন মুলক কাজ গুলো করতে পারবো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্জ্বল, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুত, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

Tag
আরও খবর