মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রায়পুর রিপোর্টার্স ইউনিটি'র সাথে সাবেক এমপি আবুল খায়ের ভুঁইয়ার মতবিনিময়

বক্তব্য রাখছেন আবুল খায়ের ভুঁইয়া লক্ষ্মীপুর-২আসনের সাবেক এমপি

রায়পুর রিপোর্টার্স ইউনিটি'র নব নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় সভা করেন লক্ষ্মীপুর -২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া। সভাপতিত্ব করেন রায়পুর  রিপোর্টার্স ইউনিটির আহবায়ক শাহপরান আরিফ, সঞ্চালনায় শিপন পাটোয়ারী সদস্য সচিব,বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক- প্রভাষক আখতার হোসাইন খান,উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জাকির হোসেন দিদার,যুগ্ম আহবায়ক  আলী আজগর রবিন,যুগ্ম আহবায়ক মামুন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক রিয়াজ হোসেন পাটোয়ার,যুগ্ম আহবায়ক  রেজাউল হক,যুগ্ম আহবায়ক  মামুন সরদার সহ অন্যান্য সদস্যগন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার,সাবেক মেয়র  এবিএম জিলানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী,সাবেক যুবদলের  সাধারণ সম্পাদক নূরে হেলাল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সুমন সহ আরো অনেকে। সাংবাদিকগনের  উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সাংবাদিকগণ স্বাধীনভাবে কাজ করবে এখানে কারো  হস্তক্ষেপ কাম্য   নয় বিগত সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি লিখতে পারেনি অনেক সাংবাদিক। হাসিনা সরকারের আমলে নিহত হয়েছেন আবার অনেক আহত হয়েছেন এমনকি তারা সাগর রুনীর মত সাংবাদিককে হত্যা করতে বিন্দুমাত্র অপারগতা প্রকাশ করেনি। বিএনপি'র সরকার কখনো গণমাধ্যম কর্মীদের অধিকার খর্ব করেনি এবং কখনো করবে না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন নির্ভয়ে। এ সময় প্রধান অতিথি নবগঠিত আহবায়ক কমিটির সকলকে  ফুলের শুভেচ্ছা জানান।


Tag
আরও খবর