হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে নিখোঁজ যুবককে উদ্ধারে পুকুরে খোঁজল ফায়ার সার্ভিসের দল, গভীর রাতে বাড়ি ফিরল যুবক !


জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজ এক যুবককে উদ্ধারে পুকুরের পানিতে কয়েক ঘণ্টা খোঁজেও তাঁর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের একটি দল। কিন্তু গভীর রাতে নিখোঁজ ওই যুবক একাই বাড়ি ফেরার ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকাজুড়ে কোতুহলের সৃষ্টি হয়েছে।


ওই যুবকের নাম আরিফুর ইসলাম আরিফ (১৮)। তিনি উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের সকাল বাজার এলাকার আজাদ আলীর ছেলে।


গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনাটি ঘটে। 



স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পর অক্ষত অবস্থায় বাড়িতে ফিরলেন যুবক আরিফুর ইসলাম আরিফ। সকলেই ভেবেছিলো আরিফ পানিতে ডুবে মরেই গেছে কিন্তু না,জীবিত ও অক্ষত অবস্থায় আরিফের বাড়ী ফেরাতে জমেছে উৎসুক জনতার ভিড়। আপসঃ কান্নার আওয়াজ। 


স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বসতবাড়ির পাশে পুকুরের গোসল করতে নামে আরিফ। এক পর্যায়ে পুকুরের পানিতে আরিফ ডুবে গেছে মর্মে তাঁর মা রৌশনারা বেগম ডাক চিৎকার দিতে থাকেন। প্রতিবেশীরা পুকুরের পানিতে আরিফকে নিখোঁজেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আরিফের সন্ধান না পেয়ে  ডুবুরি দলের সদস্য চলে যান। 


চোখের সামনে পুকুরের পানিতে ডুবে ছেলে নিখোঁজে হওয়ায় মা রৌশনারা বেগম কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। রাত আড়াইটার দিকে আরিফ একাই বাড়িতে উপস্থিত হন। পুকুরের পানিতে নিখোঁজের পর জীবন্ত বাড়ি ফিরে আসায় যুবক আরিফকে দেখতে আশেপাশের লোকজনের ভিড় জমে।



পুকুরে গোসল করতে নেমে আরিফ নিখোঁজ হয়ে কোথায় গিয়েছিলো?  নাকি সে কোনো দুষ্কৃতকারী হাতে ধরা পড়েছিল? এসব বিষয়াদি নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্নে সৃষ্টি হয়েছে। কেউ কেউ ঘটনাটি 

 ভৌতিক কাণ্ড হিসেবে অভিহিত করেছেন।



আরিফের মা রৌশনাই বেগম বলেন, আমার চোখের সামনে আরিফ পুকুরে গোসল করতে নামে। পানিতে ডুব দেওয়ার অনেকক্ষণ পরও আরিফকে পাওয়া যাচ্ছিল না। তখন আমি আশেপাশের লোকজনকে ডাকতে থাকি। প্রতিবেশীরা পুকুরে জাল ফেলে আরিফকে উদ্ধারে চেষ্টা করে। কিন্তু আরিফের সন্ধান মিলছিল না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুকুরের পানিতে নেমে আরিফকে উদ্ধার করতে চেষ্টা চালায়। গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। এ ঘটনায় আমরা হতবাক। বর্তমানে আরিফ  শারীরিকভাবে কিছুটা অসুস্থ। 


চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ যুবক আরিফকে উদ্ধারে চেষ্টা করেও তাঁর সন্ধান পাননি। কিন্তু গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। ঘটনাটি মনে হয় ভৌতিক।'


আরও খবর