জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

রাজশাহীতে কেটে বিক্রি হচ্ছে ইলিশ, তবে দাম চড়ায় থাকছে

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-10-2024 05:48:53 pm

মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ। আর তাই রাজশাহীর বাজারে কেটে পিস হিসেবে বিক্রি হচ্ছে ইলিশ। এমন খবরে প্রথম দিনেই বাজারে ছিলো ক্রেতার ঢল। ক্রেতারা কেটে ভাগ হিসেবেও নিতে পারছেন। এতে প্রতিভাগ মাছের দাম পড়েছে ৫০০ টাকা করে। আর পিস হিসেবে ১ পিস ইলিশ মিলছে ১২৫ টাকায়।


বৃহস্পতিবার ( ১০ অক্টোবর ) সকালে নগরীর সাহেব বাজার মাছপট্টিতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন। এদিকে অনেক দিন পর ইলিশ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ।


বাজার ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন থেকে দেশের বাজারে আকাশ ছোঁয়া দাম ইলিশের।‌ নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধও অধরা। এবার এই মাছের স্বাদ নিতে পারছেন জনসাধারণ। কেউ চাইলেই বড় একটি ইলিশের নিতে পারবেন সামান্য অংশ। দীর্ঘদিন পর ইলিশের স্বাদ নিতে পারায় আনন্দিত ক্রেতারা । তবে দাম কমানোর দিকে নজর দেওয়ার দাবি তাদের।


নগরীর চটপটি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ইলিশের দাম বেশি হবার কারণে মাছ কিনতে পারি নি। কাল ঘোষণা শুনে এসেছি। এখন মাছ কিনবো। অল্প পরিমানে কিনবো। ইলিশের স্বাদ নিতে পারবো এই অনেক। কিন্তু দাম বেশি হচ্ছে। এই দিকে একটু নজর দিতে হবে।


তিন ভাগ মাছ কিনেছেন এন্তাজ আলী। তিনি বলেন, আমার ও আমার পার্শ্ববর্তী এলাকার লোকজনের জন্য আমি তিনভাগ মাছ কিনেছি। প্রতিভাগ মাছের দাম পড়েছে ৫০০ টাকা করে। এ মাছ কিনতে পেরে আমরা বেশ খুশি।


ব্যবসায়ীরা বলছেন, কেউ চাইলেই এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পারবেন। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে। মাছ বিক্রেতা মোবারক হোসেন বলেন, কেউ চাইলে গোটা মাছও কিনতে পারে। আবার কেউ চাইলে কাটা মাছও কিনতে পারেন। প্রথম দিনে কাটা মাছের বিক্রির চাহিদা বেশি। কাটা মাছ কিনতে হলে সাধারণ কেজি দরের চেয়ে ২০০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। কেননা মাছ কাটার পর মাছের নাড়ি-ভুঁড়ি এসব কিছু বাদ দিতে হচ্ছে। তবে প্রথম দিন হিসেবে ইলিশ বিক্রির বেশ চাহিদা রয়েছে, বিক্রিও ভালো হচ্ছে।


রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ইলিশ কিনতে পারেন সকল শ্রেনী পেশার মানুষ। রাজশাহীতে নিম্ন আয়ের মানুষ থাকে। অনেক মানুষ আছে যারা ১০-১৫ বছর ইলিশ মাছ খায় না। তারা আমাদের কাছে অভিযোগ করেছিল, তাদের কারণেই এটা চালু করা হয়েছে। প্রথম দিনে বেশ ভালো সাড়া পড়েছে। প্রথম আধাঘন্টায় প্রায় ৮-১০ টি ইলিশ আমরা বিক্রি হতে দেখেছি।


এই কাটা ইলিশ যাতে সব সময় বিক্রি হয় আমরা এটা মনিটরিং করবো। পাশাপাশি কেউ যদি ইলিশ মাছ কেটে বিক্রি করতে না চায় তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া দামের বিষয়টিও মনিটরিংয়ে রাখা হবে বলে জানান ব্যবসায়ী নেতা।

আরও খবর