মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আজ বুধবার (৯ আক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব । আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের।
পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।
রামকৃষ্ণ মিশনের নির্ঘণ্টে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সায়াংকালে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫টার পরে আরম্ভ হবে।
পূজাকে আনন্দমুখর করে তুলতে উপজেলার মন্দির গুলোতে বর্ণাঢ্য প্রস্তুতি শেষ হয়েছে। এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।
গোদাগাড়ী উপজেলার ৩৯ টি পুজা মন্ডপ গুলো হলো ঃ
গোদাগাড়ী পৌরসভায় গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির, বারইপাড়া(গুড়িপাপাড়া) দুর্গা মন্দির, ভগবন্তপুর সার্বজনীন দুর্গা মন্দির। কাকনহাট পৌর সভায় আব্দুলপুর সেরেপাড়া দুর্গা মন্দির, সুন্দরপুর (দলদলা) দুর্গাপুজা মন্দির, গোদাগাড়ী ইউনিয়নে রাহী শ্রীশ্রী দুর্গা মন্দির। মোহনপুর ইউনিয়নে পাকা দুর্গাপুজা মন্দির, সহড়াপাড়া দুর্গপুজা মন্দির-১, ঠাকুর যৌবন দুর্গাপুজা মন্দির, বাবুডাই দুর্গা মন্দির, দুধাই কাঠালপুকুর দুর্গা মন্দির, সহড়াপাড়া দুর্গা মন্দির-২, কাগটিয়া দুর্গাপুজা মন্দির, চান্দলাই দুর্গাপুজা মন্দির, ডাংগাপাড়া দুর্গা মন্দির। পাকড়ি ইউনিয়নে ঝিনা ঝালপুকুর দুর্গাপুজা মন্প, ঝিনা কামার পাড়া দুর্গাপুজা মন্ডপ, পাকড়ী লহড়াপাড়া দুর্গাপুজা মন্দিও, দেব্রতশ্রী বিশ্ব দেবনাথ ঠাকুর মন্দির, গৌরিপুর কর্মকার দুর্গা মন্দির। রিশিকুল ইউনিয়নে ছাতনীপাড়া দুর্গা মসিন্দর, ঝিকড়াপাড়া দুর্গাপুজা মন্দির, মান্ডইল দুর্গাপুজা মন্দির (পুরাতন), মান্ডইল আনন্দ দুর্গাপুজা মন্দির, আলোকছত্র প্রসাদপাড়া দুর্গাপুজা মন্ডপ, চব্বিশনগর ছয়ঘাটি দুর্গাপুজা মন্ডপ। গোগ্রাম ইউনিয়নে গোগ্রাম দুর্গাপুজা মন্দির, গোগ্রাম মোল্লাপাড়া দুর্গাপুজা মন্দির, মাপিকাটা ইউনিয়নে পিরিজপুর দুর্গাপুজা মন্দির, গোপালপুর দুর্গাপুজা মন্দিও, প্রেমতলী শ্রী শ্রি দুর্গা মন্দির, পিরিজপুর জাগ্রত কালি মন্দির। দেওপাড়া ইউনিয়নে রাজাবাড়ীহাট দুর্গা মন্দির, মুলকিডাইং দুগৃাপুজা মন্দির, নিমতলা দুর্গাপুজা মন্দির, কান্তপাশা শ্রীশ্রী দুর্গা মন্দির। বাসেদেবপুর দুর্গাপুজা মন্দিও ও বালিয়াঘাট্রা দুর্গাপুজা মন্দির।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, আনসার, পুলিশ নিয়োগ ছাড়াও র‌্যাবের টহল দল, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়া হবে। শারদীয় দুর্গাপুজা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখছেন। যদি কেউ এই শারদীয় দুর্গা উৎসবে অশুভ কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর