টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ঢাকা কলেজস্থ রাজশাহী জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রানা-পিয়াস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-10-2024 02:09:33 am

সভাপতি রানা ও সাধারণ সম্পাদক পিয়াস। © দৈনিক দেশচিত্র


ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ (বরেন্দ্র)-এর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ৮ অক্টোবর (মঙ্গলবার) আগামী ১ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ডি. এন. এম, রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো: পিয়াস আলী। 


পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি রানা দৈনিক দেশচিত্রকে বলেন, আসলে ঢাকা কলেজের বুকে ইতিপূর্বে কোন আনুষ্ঠানিক রাজশাহী জেলার ছাত্র কল্যাণ ছিল না। অনেক সিনিয়র ভাইয়েরা এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, হয়তোবা রাজনৈতিক বা অন্য কোন কারণে তা সম্ভব হয়নি। আর অনেক জুনিয়রদের বলতে শুনেছি,রাজশাহী জেলার কোন বড় ভাইদের চিনি না বা আমাদের আশ্রয়স্থল নেই, যাদের কাছে আমাদের সমস্যার কথা বলতে পারব। সেই জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্ত। সংগঠনের সার্বিক বিষয়ে তিনি আরো বলেন, আমাদের সংগঠন সম্পন্ন অরাজনৈতিক ও অলাভজনক। আশা করছি আমরা ক্যাম্পাসের সুষ্ঠু ও পরিবেশবান্ধব শিক্ষার বিকাশ ঘটাতে সক্ষম হব।রাজশাহী জেলার সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করা এবং সিনিয়র জুনিয়রদের মাঝে ভালোবাসার মেলবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইনশাআল্লাহ। 


সাধারণ সম্পাদক মো. পিয়াস আলী দৈনিক দেশচিত্রকে বলেন, প্রথমত আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই; যারা এই সংগঠনের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছে। ছায়ার মতো আমাদের এসে দাঁড়িয়েছে ঐ সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন রইলো। আমরা সদা সর্বদা চেষ্টা করবো যেন, আমাদের এই সংগঠনের কার্যক্রম সর্বদা প্রশংসনীয় হয়। 


কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, মেহেদী হাসান (ইমন), শিমুল পারভেজ, মো: আতিকুর রহমান ও মাসুম সরকার সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোমিন আহমেদ (সামির), জুবায়ের আরাফাত এলিন ও মোল্লা আতিকুল্লাহ আতিক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নাসিম আহমেদ ও হোসনে মোবারক দায়িত্ব পালন করবেন। 


এছাড়া মো: রাহিম হাসান ( দপ্তর সম্পাদক) , আসাদুল ইসলাম (অর্থ সম্পাদক) , এস. এম মারুফ হোসেন ( তথ্য প্রযুক্তি সম্পাদক) , মোঃ ফয়সাল আহমেদ ( প্রচার সম্পাদক ) , মেহেদী হাসান ( সাহিত্য বিষয়ক সম্পাদক ) , সামিউল সরকার ( আইনবিষয়ক সম্পাদক ) , এস, এ. সাফাত ( শিক্ষা গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক) , তোফায়েল আহমেদ (সমাজসেবা বিষয়ক সম্পাদক) , সবুজ আহমেদ ( ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক) , তারেক মাহমুদ ( ক্রীড়া সম্পাদক) , আবু সাঈদ ( ধর্ম বিষয়ক সম্পাদক) রাশেদ বিল্লাহ ( উপ-ধর্ম সম্পাদক) , মুশফিকুর রহমান (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), শিমুল সিকদার ( প্রোগ্রাম বিষয়ক সম্পাদক) , মোস্তাকিম আহমেদ ( পরিবেশ বিষয়ক সম্পাদক) ও ইয়ামিন ইসলাম ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক) হিসেবে উক্ত কমিটিতে দায়িত্ব পালন করবেন।


উল্লেখ্য, উক্ত কমিটি ঢাকা কলেজে রাজশাহী জেলা ছাত্র কল্যাণ পরিষদ ৮ অক্টোবর (মঙ্গলবার) প্রথমবারের মতো আত্মপ্রকাশ ঘটেছে। এতে চার সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি রয়েছে। 

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে