অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল। 

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা. মুক্তালাল বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালিমপুর ইউনিয়ন সভাপতি কাজী রুহুল আমিন, ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পূজা উদযাপন পরিষদ বর্ণি ইউনিয়ন সভাপতি শৈলেশ চন্দ্র দাস, তালিমপুর ইউনিয়ন সভাপতি গীতেষ চন্দ্র দাস বিষু, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি ডা. সুকুমার দেবনাথ, দাসেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি নিবলু দত্ত, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি বিজয় দেব, সুজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি সন্দিপ দাস প্রমুখ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৫২ মিনিট আগে