অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন (বাচ্চু মাস্টার) এর সমাহিত

টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধা, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত একেএম জাকির হোসেন বাচ্চুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে পৌর শহরের টেংরি গোরস্থান ময়দানে জানাজা নামাজ শেষে তাঁকে সমাহিত করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর থানার ওসি( তদন্ত) মুরাদ হোসেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশের একটি চৌকস দলের মাধ্যমে প্রয়াতের প্রতি সশস্ত্র গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক মেয়র মাসুদ পারভেজসহ মুক্তিযোদ্ধো সংসদের বীরমুক্তিযোদ্ধাগণ ও অসংখ্য গুণিজন এবং মুসুল্লি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর