নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।


এ সভায় আইনশৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- জগন্নাথপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সুয়েব আহমেদ। উপস্থিত ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম রেজা।


সোমবার (০৭ অক্টোবর)  দুপুর ১২ টায় জগন্নাথপুর পৌরভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  


এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ক্যাপ্টেন সুয়েব আহমেদ বলেন, দেশে যেকোনো জনদুর্ভোগে সেনাবাহিনী সোচ্চার।  তাই জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনী জনস্বার্থে কাজ করে যাচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আসন্ন দূর্গা পুজা উপলক্ষে জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে সেনাবাহিনীর টহল জোরদার থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও যেকোনে ধরনের গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। সেনাবাহিনীর সহযোগিতায় জবরদখল হওয়া মানুষের জমিজমা উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার কাজ ও অবকাঠামোগত বিষয়ের সমাধানের গুরুত্ব আরোপ করেন তিনি। 


এসময় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ আব্দুল হাই। উপস্থিত ছিলেন- সাংবাদিক জহিরুল ইসলাম লাল,আলী আহমেদ, মাসুম আহমেদ,  জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন,  গোবিন্দ দেব, হুমায়ুন কবির, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার,রিয়াজ রহমান, বিপ্লব দেবনাথ, আমিনুর রহমান জিলু, জুয়েল আহমেদ, রেজুওয়ান কোরেশী,   ইকবাল হোসেন, সুমিত রায়,আল আমিন প্রমুখ।


আরও খবর