‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ।

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ।

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ।



রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মুরগীর খামারে বিষ্ঠা সংগ্রহে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাকির ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিয়ার আলী মোড় সংলগ্ন তেনাপঁচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত জাকির ফকির রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওমর ফকিরের ছেলে।


নিহত জাকির ফকিরের প্রতিবেশী মো. হবি শেখ বলেন, জাকির ও আমি প্রতিদিন বিভিন্ন হ্যাচারী থেকে মুরগীর বিষ্ঠা সংগ্রহ করে কলা বাগানে বিক্রি করি। প্রতিদিনের মতো আজও দুজন দুটি ভ্যান নিয়ে তেনাপঁচা এলাকার পদ্মা হ্যাচারীর মালিক শহিদুল ইসলাম ওরফে কুতাই নামে একজনের মুরগীর খামারের নিচে বিষ্ঠা সংগ্রহ করছিলাম। জাকির আমার পাশের শেডে বিষ্ঠা সংগ্রহ করার সময় খামারের কাটাতারের বেড়ার সাথে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি দ্রুত জাকিরকে আমার ভ্যানে তুলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিরি আরও বলেন, শিয়াল ও বনবিড়ালের আক্রমণ থেকে মুরগীকে রক্ষা করতে ওই খামারের চারপাশে কাটাতারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়। যা সকালেও বন্ধ করা হয়নি। বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।


গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শরীফুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে বিদ্যুৎপৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই লোকটি মারা যান। পরে আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম জানান, আমি মৃত্যুর খবর শুনে সাথে সাথেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং ঘটনা পরিদর্শন করি। সদর হাসপাতালের মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলে তদন্তে সঠিক তথ্য পাওয়া যাবে।

আরও খবর