হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবি সংগঠনের নেতা প্রবীণ  সাংবাদিক মরহুম রুহুল আমিন গাজীর  স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায়  জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে ও দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি এবং জয়পরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম এর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের  ইসলামী আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য  ডাঃ ফজলুর রহমান সাঈদ।

দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, শহর জামায়াতের  আমীর আনোয়ার হোসেন, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের  সদস্যরা।

স্মরণ সভায় বক্তারা মরহুম রুহুল আমিন গাজীর জীবনী নিয়ে নানা আলোচনা করেন। তারা বলেন, মরহুম রুহুল আমীন গাজী একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন।  যার হাত ধরে বহু সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকদের সুখে দুখে যিনি পাশে ছিলেন। উনি ছিলেন বাংলাদেশের নিবেদিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যার তুলনা হয় না। দেশের কল্যাণে তিনি কাজ করেছেন। পেশাজীবিদের অধিকার আদায়ে সবসময় স্বোচ্চার ছিলেন। দেশে ঘটে যাওয়া সাংবাদিকদের হত্যা, মামলা, নির্যাতনসহ সাগর - রুনি হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানান সাংবাদিকরা। 

পরে রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ আল রাসেল।

Tag
আরও খবর