জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি



পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুটি হত্যা না আতœহত্যা এ নিয়ে চলেছে জল্পনাকল্পনা। উপজেলার জিউপাড়া ই্উনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বন্যা খাতুন ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত গৃহবধু বন্যা খাতুন নিঃসন্তান ছিলেন। গত এক যুগ সময় ধরে নিঃসন্তান জীবন যাপন করছিলে তারা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিলো না। গতকাল রবিবার একাই বন্যার বাড়িতে ছিলেন। এসময় তার স্বামী নাটোরের একটি বেসরকারী কোম্পানীতে নাইট গার্ডের চাকুরির সুবাদে সেখানে ছিলেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এলাকাবাসী বন্যার লাশ তার ঘরের জানালার সাথে ঝুলতে দেখে। তাদের ধারনা দুস্কৃতিকারীরা বন্যাকে হত্যা করে তার লাশ গলায় দড়ির ফাঁস দিয়ে জানালায় ঝুলিয়ে রাখে। পরে এলাকাবাসী পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে বলে এ কর্মকর্তা জানান।
Tag
আরও খবর