নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির উন্নতি, বেড়েছে জনদুর্ভোগ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বেড়েছে জনদুর্ভোগ। ৪ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় কৃষি, ফসল, মৎস্য খামার, কাঁচা ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট ভাঙনের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মানুষের যাতায়াতসহ থাকা খাওয়ার মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বন্যার পানি কমে গেলেও ৪টি ইউনিয়নের কিছু নিম্নাঞ্চল এলাকায় জলাবদ্ধতা রয়েছে। জলাবদ্ধতা এলাকাগুলো হলো বালিয়াগাঁও, সারিকালিনগর, বেলতৈল, হাতীবান্ধা, ঘাগড়া, কামারপাড়া, প্রধানপাড়া, সরকারপাড়া, লয়খা, হাসলিগাঁও, কান্দুলী নামাপাড়া, দক্ষিণ দাড়িয়ারপাড়, নয়াপাড়া, জগৎপুর এলাকায় জলাবদ্ধতা রয়েছে। ঝিনাইগাতী সদর ইউনিয়নের বনকালী গ্রামে প্রায় ৫৫টি মাটির ঘর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘জেলা প্রশাসনের প্রাপ্ত বরাদ্দ মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী হিসেবে এ পর্যন্ত ১৩০০ প্যাকেট শুকনো খাদ্য ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠক ব্যক্তি মালিকানার মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আরও বরাদ্দ রয়েছে, পর্যায়ক্রমে বিতরণ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা তৈরি শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর