এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে নিরাপত্তা দেবে ২ লক্ষাধিক আনসার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2024 10:27:17 am

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩২ হাজার ৬৬৬টি পূজামন্ডপে দুই লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, সদস্যগণ আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।


৫ অক্টোবর, শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনসার বাহিনীর প্রধান।


মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সকল নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোতে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।


তিনি জানান, ‘অধিক গুরুত্বপূর্ণ’ মন্ডপগুলোতে ৮ জন এবং ‘গুরত্বপূর্ণ’ মণ্ডপে ৬ জন ও ‘সাধারণ’ মন্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বিশেষ বিবেচনায় ‘অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘গুরুত্বপূর্ণ’ মণ্ডপের মধ্য থেকে ১৫ হাজার ৩২টি পূজামণ্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্য ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত কাজ করবে।


পূজার নিরাপত্তায় এ বছর প্রথমবারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে ব্যাটেলিয়ন আনসার। এ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ৬৪ টি জেলায় যেকোন আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন আনসারদের মোট ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবে।


আনসারের ডিজি বলেন, পূজায় ৮ দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে সকল পূজা মন্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। আনসার ও ভিডিপির সদস্যরা তাদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবে।


তিনি জানান, এ বছর প্রথমবারের মতো মোতায়েনকৃত সদস্যদের প্রাপ্য ভাতা পূজা শেষ হওয়ার সাথে সাথেই বিতরণ করা হবে, যা গুরুত্বপূর্ণ ডিউটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের আরো বেশী উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।


এছাড়া শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকারের স্বার্থে বাহিনীর সনাতন ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্য সকল সদস্যদের ছুটি নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে আনসার মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে। এজন্য দেশের সকল নাগরিকদের এই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময়োচিত তথ্য প্রদানের মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানান তিনি।

আরও খবর