মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে গোদাগাড়ীতে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস ২০২৪।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার উপজেলা শিক্ষক শিক্ষিকারা এক বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুন:রায় উপজেলা চত্ত্বরে এসে শেষ করেন।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহয়োগিতায় বিশ্ব শিক্ষক দিবস, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেমতুলি দাখিল মাদরাসার শিক্ষক গাজী উদ্দীন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা রাজিয়া, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, ললিতনগর ভুষনা দাখিল মাদরাসার সুপার মাহবুবুল আলম,  বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারি অধ্যাপক  আসফাক আলী, শাহসুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, গোদাগাড়ী সরকারি কলেজের অক্ষধ্য মাসুদ আলম সিদ্দিকী, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও. দুরুল হোদা।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত তার বক্তব্য বলেন আগে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ঘুষ বানিজ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অর্থের বিনিময়ে নিয়োগ বানিজ্য হলেও কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপত্বির দায়িত্ব পালন করলেও আমি শিক্ষার উন্নয়নে শিক্ষকদের সাথে থেকে কাজ করতে চাই। কোন শিক্ষকের কোন সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন। সকল শিক্ষকের জন্য আমার দোয়ার সব সময় খোলা।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার অনিয়ম হবে না। কোন শিক্ষক অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে। শিক্ষকদের পড়ার ব্যাপারে আরো যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন।
তিনি আরো বলেন শিক্ষকদের মাঝে একে অপরের মধ্যে যদি বিবাদ বিদ্যমান থাকে সেগুলো ভুলে গিয়ে শিক্ষায় মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন শিক্ষকদের বেতন, ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ইত্যাদিতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত অন্তবর্তীকালীন সরকার যেন তাদের এ বৈষম্য দুর করনসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের জোর দাবি জানান শিক্ষা দিবসের এই দিনে।
 শিক্ষক দিবস ১৯৬৬ সালে প্যারিসে ৫ অক্টোবর শুরু হয়েছিল। তখন থেকেই প্রতিটি দেশে এই শিক্ষক দিবস যথারীতি পালিত হয়ে আসছে।

Tag
আরও খবর