শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

শিক্ষকের কন্ঠসর, "শিক্ষায় নতুন সামাজিক অঈীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ০৫ অক্টোবর)  সকাল ৯ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ হলরুমে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ -উস সাঈদ, এসময়ে উপস্থিত থেকে শিক্ষক দিবসের উপর তাৎপর্যমূলক  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ  সুলতান মাহমুদ, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ রেজাউল হক, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফাহিমা সুলতানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সন্টু কুমার দত্ব, প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ প্রফেসর  মোঃ আমিনুল ইসলাম তিনি বলেন, শিক্ষকই মানুষকে শিক্ষিত ও দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতি গঠনে গুরু দায়িত্ব পালন করে। সে কারণেই আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই আজকে এ শিক্ষক দিবসে  তাদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এই মহান দায়িত্ব পালন করবেন শিক্ষক সমাজ। দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানেটি  সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তাসলিমা, 

বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষক / শিক্ষিকাবৃন্দ  ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

আরও খবর