রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে অ*প*রা*ধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুঁ*কি*তে স্থানীয়রা

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেমন ই*য়া*বা ও স্বর্ণ পাচার, রো*হি*ঙ্গা অনুপ্রবেশ, ই*য়া*বা কারবারিদের আধিপত্য বিস্তার, জমি দখল, অ*পহ*রণ বাণিজ্যসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। তবে স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় দিন দিন অপরাধীরা বেপরোয়া হয়ে পড়ছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান জোরদার করার দাবি জানান তারা।


 


জানা গেছে, গত এক মাসের ব্যবধানে টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার সরকারি কলেজের ছাত্র মো. ফারুকের ওপর স*ন্ত্রা*সী হামলা, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকার আব্দু সালামের ছেলে মোহাম্মদ আতিককে (২২) ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া, টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকায় মো. জলিল আহমদের মেয়ে চাঞ্চল্যকর শিশু তাহমিনা হ*ত্যা*র ঘটনা, টেকনাফ সদর নাজির পাড়া এলাকার শামশুল আলমের পা কেটে হত্যার চেষ্টা, টেকনাফ সাবরাং সিকদার পাড়া এলাকায় বদিউর রহমান ছেলে জাহেদ হোছন তার জেঠাতো ভাইয়ের ছু*রিকা*ঘাতে মৃত্যুবরণসহ নানা ধরনের অপরাধ সংঘঠিত হচ্ছে।


 


ভোক্তভোগীরা জানান, টেকনাফ মডেল থানায় বিভিন্ন বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এ ছাড়াও টেকনাফ উপজেলার, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ সদর, বাহার ছড়া, সাবরাং ইউনিয়ন, টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন জায়গায় নানা অপরাধ কর্মকাণ্ড সংঘঠিত হচ্ছে।


 


স্থানীয়রা জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় র*ক্ত*ক্ষয়ী সং*ঘ*র্ষের ঘটনাও ঘটছে। সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে পড়েছে। সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে। এছাড়া বিভিন্ন মা*মলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে।


 


হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আমার এলাকায় রো*হি*ঙ্গা ক্যাম্প থাকায় পাহাড়ি স*ন্ত্রা*সীরা আবারও অপহরণ বাণিজ্য চালাচ্ছে। পুলিশের টহল জোরদার না থাকায় অ*প*রাধীদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। অভিযান জোরদার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।


 


টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, শীঘ্রই আমাদের অভিযান শুরু হবে। পাশাপাশি অ*প*হ*রণ, স*ন্ত্রা*সী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Tag
আরও খবর