রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মদ ছিদ্দিক নামে সাত বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়েছেন স্বজনেরা। তাদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে শিশুটির।


বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম শিশুর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা কর্মচারীদের উপর হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ-বিজিবিসহ স্থানীয় প্রশাসন। মৃত শিশুটি টেকনাফের গোদারবিলের আবদুল জব্বারের ছেলে।


এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছিলো। কিন্তু স্বজনেরা শিশুটিকে ঘরে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় শিশুটির। পরে তারা এসে হাসপাতালে হামলা চালায়।


ভিকটিম শিশুর পিতা আবদুল জব্বার বলেন, টমটম গাড়িতে দুর্ঘটনার শিকার হয়ে ছেলেকে নিয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসি। তাদের ভুল চিকিৎসা কারণে ছেলের মৃত্যু হয়েছে। ডাক্তার আমাদের রেফারের কোনো কথা বলেনি।


তবে জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার শাখাওয়াত হোসেন মিন্টু বলেন, আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকালে কক্সবাজারে রেফার করা হয়েছে। কিন্তু রোগীর স্বজনেরা আড়াই ঘণ্টা পর এসে শিশুর মৃত্যুর কথা বলে আমাদের উপর হামলা করে। এ সময় হাসপাতালেও ভাঙচুর চালায়।


এ বিষয়ে টেকনাফের ইউএনও মো.আদনান চৌধুরী বলেন, এক শিশুর মৃত্যুর পর টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের বৈঠক চলছে। সব কিছু বিবেচনা করে ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।

Tag
আরও খবর