নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2024 04:50:43 pm

সদ্যবিদায়ি সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। এর আগের মাস আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। সে হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০.৫৭ শতাংশ। 


বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ করতে হয়েছে, সেই একই ধরনের পণ্য ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কিনতে হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সায়। অর্থাৎ বছরের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৯ টাকা ৯২ পয়সা।


বিবিএসের প্রতিবেদনের তথ্য বলছে, সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি সেপ্টেম্বর মাসে কমেছে খাদ্য মূল্যস্ফীতির হারও। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪০ শতাংশে। যা আগস্ট মাসে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।


এ ছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমেছে। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

আরও খবর