যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় মাদ্রাসা ছাত্রদের উপর ছাত্রদলের হামলা ও ভাংচুর

শ্রেণিকক্ষে ধূমপানের অপরাধে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করার জেরে ধরে মৌলভীবাজারের বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (২ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, শ্রেণিকক্ষে বসে মাদরাসার চার শিক্ষার্থীর ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটি ওই চার ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রদলের কর্মী। বিষয়টি নিয়ে মাদরাসা কমিটির কাছে কথা বলতে যান বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম। এসময় তার সঙ্গে কয়েকজন নেতাকর্মী ছিলেন। 

বিষয়টি নিয়ে মাদরাসার সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মাদরাসায় ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক আব্দুল কাদির বলেন, ‘শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কয়েকজন ছাত্রকে বহিষ্কার করা হয়। ওই ঘটনায় কিছু অভিভাবক মাদরাসায় আসেন। তারা এলে আমরা বলি অধ্যক্ষ জেলা শহরে গেছেন, তিনি এলে বোঝা যাবে। এ ঘটনায় তারা মাদরাসার ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কে কোন রাজনীতি করেন জানি না।’ 

বড়লেখা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি এখানে ছাত্রশিবির অবস্থান করে ফরম কাটাচ্ছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাই আমরা এসেছিলাম। আসার পর তারা আমাদের ওপর হামলা চালালে আমরা পাল্টা হামলা করি। 

মাদরাসার ভিপি আব্দুর রহমান বলেন, আজ দুপুরে বহিষ্কৃত ছাত্রদের পক্ষে ছাত্রদল পরিচয়ে কয়েকজন নেতাকর্মী মদ্রাসায় প্রবেশ করে শিক্ষকদের সাথে অশুভণ আচরণ করেন তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের তর্ক-বিতর্ক হয় এক পর্যায়ে সেখান থেকে তারা ক্ষিপ্ত হয়ে চলে যায় পরে যুবদল-ছাত্রদলের ৪০-৫০ জনসহ বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ও ব্যাপক ভাংচুর করে একপর্যায়ে মসজিদে তারা ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এসময় মাদ্রাসা শিক্ষার্থী ও ছাত্রদল-যুবদলসহ বহিরাগত সন্ত্রাসীদের  সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, বিষয়টি সবার উপস্থিতিতে বড়লেখা জামায়াতের সেক্রেটারি ফয়ছল আহমদ ও বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ সামাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও খবর