হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

সঠিক পরিকল্পনা না নিয়ে কাজ করায় জনগনের ভোগান্তি ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় পার হচ্ছে জনগন ও যানবাহন



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম পাশের মানুষের চলাচলের প্রধান সেতু,ছোট যমুনা নদীর উপর সেতুর কাজ দ্রুত শেষ না হওয়ায় ভোগান্তিতে পাঁচবিবি উপজেলার পশ্চিমাঅঞ্চল জনগণ।

পাঁচবিবি উপজেলার বড়মানিক ছোট যমুনা নদীর উপরের সেতু পাঁচবিবি শহরের সাথে ধরন্জী ও আয়মা রসূলপুর ইউনিয়নের প্রধান সেতু এই সেতুর উপর দিয়ে পার্শ্ববর্তী নওগাঁ জেলার মঙ্গলবাড়ি,ধামইরহাট সহ আশেপাশের জনগণের চলাচল করে।

গত কয়দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভেসে আসা কচুরিপানা ও অন্যান্য আর্বজনা সাঁকোর খুঁটিতে আটকিয়ে
তীব্র স্রোতে খুঁটির নিচের মাটি সরে যাওয়ার কারনে কাঠের ব্রিজটির মাঝখানে দেবে গেছে । এছাড়া স্রোতে ভেসে আসা কচুরিপানা ও আবর্জনা খুঁটিতে আটকিয়ে আরো ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে বিকল্প সাঁকোটি । এতে করে ঝুঁকি নিয়েই ঐ সাঁকো দিয়েই চলাচল করছে দুই পাড়ের হাজার হাজার মানুষ। সাঁকোটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে বলে মনে করছেন পথচারীরা।


জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অতিক্রম করে এসে পাঁচবিবি শহরের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বড়মানিক নামক স্থানে ৬০ এর দশকে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়াই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝুঁকিপূর্ন ব্রীজটি ভেঙ্গে ফেলে এবং চলতি বছরের শুরুতে প্রায় সাড়ে ৮ কোটি টাকার অধিক ব্যয়ে ৯০.০৬ মিটার দৈর্ঘ্য নতুন ব্রীজ নির্মাণ শুরু করেন। ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ, ভ্যান-রিক্সা ও মটরসাইকেল ও পারাপারের সুবিধার্থে, কাঠের সাঁকো নির্মাণ করেন। কিন্তুু গত তিন দিনের একটানা বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে সাঁকোর বাঁশের খুটির গোড়ার মাটি সরে গিয়ে মাঝখানে দেবে গেছে।

একারণে জন সাধারণের চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে সাঁকোটি। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজন শ্রমিক সাঁকোয় আটকে থাকা কচুরিপানা ও আর্বজনা অপসারণ করে ঝুঁকিমুক্ত করার চেষ্টা করছেন।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ সামিন সারার ফুয়াদ বলেন বর্তমানে টানা বর্ষনে কাঠের ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে যত দূত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে বেশি স্রেত হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না বেলি ব্রীজের জন্য উপর মহলে চিঠি দিয়েছি।

Tag
আরও খবর