রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরের পুত্র গ্রেফতার

সরকার পতনের একদফা দাবিতে গত ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাফর আহমদের পুত্র সালাহ উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।


র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী টেকনাফ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড এর উত্তর লেঙ্গুরবিলের জাফর আহমদের পুত্র। জাফর আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও তালিকাভূক্ত একজন ইয়াবাকারবারী এবং আওয়ামী লীগ নেতা। তিনি আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র অবৈধ মাদক ব্যবসার অন্যতম ক্যাশিয়ার ও সহযোগী।


র‍্যাব-১৫ জানায়, ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনার পর থেকে আসামী সালাহ উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যায়। টেকনাফ থানার মামলা নং ১৮/৪৩০, ১৯/৪৩১, ২০/৪৩২ তাং ১৮/০৮/২০২৪, এরই ধারাবাহিকতায়,পরোয়ানাভুক্ত পলাতক আসামী সালাহ উদ্দিন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় র‌্যাব-১৫’র একটি আভিযানিক দল কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা থেকে মামলায় গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী সালাহ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৫ই আগস্ট কক্সবাজারের টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে। র‍্যাব-১৫ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর