রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত যুবদল নেতা সোহানুর রহমান  রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড প্রদান করেছে আদালত।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মো: রাসেল মাহমুদ এই আদেশ প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা রঞ্জুসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। তিনটি মামলাতেই সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। রবিবার গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার তাদের সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে রবিবার মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গ্রেফতার করে র‌্যাব।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে