চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন এর দাফন সম্পন্ন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ নোয়াখালীতে পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী সারাদেশে বজ্রবৃষ্টির আভাস দেশে স্বর্ণের দামে বড় পতন সবুজ পাতার ফাঁকে লালে লাল: সুবাস ছড়াচ্ছে মধুমাসের লিচু ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে আহত শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার

বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিক আহত

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি ফুটবেইলি সেতুর একাংশ ভেঙে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২ অক্টোবর) উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার জন্য গত বছর ডিসেম্বর মাসে পুরানো সেতু ভেঙে নদীর ওপর ফুট বেইলি সেতু নির্মাণকাজ শুরু করা হয়। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় এর পিলারের সাথে ধাক্কা খায়। এতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে বালু বোঝাই বাল্ক হেডের উপর পরে। এ সময় সেতুর ওপরে কর্মরত এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর





69f9db0739bd8-050526055655.webp
পদত্যাগ না করার ঘোষণা মমতার

১ ঘন্টা ৩২ মিনিট আগে