নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করলেন নার্সরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2024 04:26:21 pm

দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারা দেশে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম।


মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


ড. মো. শরিফুল ইসলাম বলেন, আজ স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা তিন সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছি। আলোচনা সন্তোষজনক ফলপ্রসূ হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন পরিচালক পদে নার্সদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের প্রধান করা হবে এবং তিনি না তার মনোনীত ব্যক্তিকে নির্বাচন করে পদায়ন করবেন। পরে মহাপরিচালক পদে নার্সদের মধ্য থেকে পদায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।


তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা এও বলেছেন পরবর্তীতে যাতে আপনাদের মধ্য থেকে মহাপরিচালক পদে যেতে পারেন নিয়োগবিধি ও অর্গানোগ্রাম একটি কমিটি তৈরি করা হয়েছে সেখানে আপনাদের কমিটিতে রাখা হবে। পরবর্তী সময়ে ডি জি এন এম থেকে একটি নিয়োগবিধি তৈরি হলে প্রধান উপদেষ্টাকে দিয়ে সেটি পাস করানো হবে।


তিনি আরো বলেন, আগামী (৩ অক্টোবর) বৃহস্পতিবার সারা দেশে আমাদের কর্মবিরতি স্থগিত করছি। আগামী দুই কর্ম দিবসের মধ্যে যদি মহাপরিচালক পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নার্সদের পদায়ন না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে