সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎

বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 01:40:07 pm

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক : 


বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১১ আগস্ট) সাকিব নিজেই গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।


এর আগে সাকিবের চুক্তির ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল না করলে ক্যাপ্টেন্সি দূরে থাক, জাতীয় দলেই জায়গা হবে না তার। 


দিন কয়েক আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হন তিনি। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছিলেন সাকিব।


বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দেশের আইনে জুয়া অবৈধ। বিসিবিও জুয়ার বিষয়ে কঠোর। ফলে বোর্ড এবং সাকিবের মধ্যে টানাপড়েন চলছিল।


এই টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার (১১ আগস্ট) বৈঠক করে বিসিবি। বৈঠকের পর বিসিবি সভাপতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, সাকিবকে যেকোনো একটি বেছে নিতে হবে।


পাপনের কঠিন বার্তার কয়েক ঘণ্টা পরই নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন মিস্টার সেভেন্টিফাইভ। 


গণমাধ্যমের খবরে জানা যায়, বিসিবি সভাপতির সঙ্গে টেলিফোন আলাপে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের কথা মৌখিকভাবে আগেই জানিয়েছিলেন সাকিব। 

আরও খবর