গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রামুতে বাড়ছে ডেঙ্গু রোগী, সেপ্টেম্বরেই পজিটিভ ৫৬ জন, নীরব উপজেলা প্রশাসন

কক্সবাজারের রামুতে দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মারাত্মক আকারে ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আক্রান্ত হয়ে অনেকে ভর্তি রয়েছে। কেউবা বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছে।


এদিকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। ডেঙ্গু ভয়াবহতা কমাতে প্রতিরোধক স্প্রে প্রয়োগ করার দাবি করছেন সচেতন মহল।


প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জ্বর, মাথা ব্যাথা, বমি, পেট ব্যাথা ও শরীর ব্যাথা সহ এসব উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। 


চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি পাহাড়িয়া পাড়া এলাকার ইমরান মো. ইমন (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে যুবকটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


রামু হাসপাতাল সূত্র জানায়, আগস্ট মাসে মোট ডেঙ্গু টেস্ট করা হয়েছে ১৩৪ জনের। তার মধ্যে ডেঙ্গু পজিটিভ পাওয়া যায় ১৯জন। সেপ্টেম্বর মাসে মোট ডেঙ্গু টেস্ট হয়েছে ২৫৬ জনের। তার মধ্যে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে ৫৩ জন। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। বর্তমানে রামু হাসপাতালে ১০জন রোগী ভর্তি রয়েছে। 


জানা যায়, পজিটিভ রোগীরা বেশীরভাগ ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল, মন্ডল পাড়া, মেরংলোয়া ও জোয়ারিয়ানালা ইউনিয়নের।


হাজারীকুল এলাকার রিজন বড়ুয়া বলেন, হাজারীকুল গ্রামে ডেঙ্গুর অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। আমার পরিবারে আমি সহ ২ জনের ডেঙ্গু পজিটিভ। তাছাড়া পুরো গ্রামে ইতিমধ্যে প্রায় ২০ জন আক্রান্ত হয়েছে। রামু হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা পেলেও উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের ডেঙ্গু প্রতিরোধক স্প্রে প্রয়োগ করতে দেখিনি।


বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর উৎপত্তিস্থল যদি ধ্বংস করা যায় এবং সচেতনতা অবলম্বন করা যায় তাহলে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের হার। বাড়ির আশেপাশে ও অফিসসহ সকল স্থাপনার আশেপাশে যেন জলাবদ্ধতা না থাকে। পানি জমে না থাকতে পারে। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।


মশাবাহিত এ রোগের লক্ষণ দেখা দিলে আতংকিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে পরামর্শ চিকিৎসকদের। 


রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমান ডেঙ্গু টেস্ট কীট আছে। প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে ডেঙ্গু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। জ্বর হলেই হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবেনা। পাশাপাশি সকলকে সচেতন হতে হবে।

Tag
আরও খবর







6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে