রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারে সাংবাদিক হামলার ঘটনায় মামলা

কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয় ভবনে সাংবাদিককে হামলা করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। 


সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদ মামলাটি করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এই ঘটনায় মামলার প্রধান আসামি ও ২নং আসামি কারাগারে আছেন।


বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফয়জুল আজিম নোমান। 


তিনি জানান, সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদের মোবাইল ছিনতাই ও মারধরের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। 


গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টায় জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচ তলায় প্রকাশ্যে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমন ঘটনার শিকার হয়েছেন ঢাকা পোস্ট কক্সবাজারের জেলা প্রতিনিধি, সিসিএন নিউজ ও দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম ফরহাদ। 


প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায়, 


সাইদুল ইসলাম ফরহাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫/৭ জনের একট গ্রুপ এসে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জেলা প্রশাসক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন সাংবাদিক সমাজ। 


জেলা প্রশাসক কার্যালয়ের ভবন অনিরাপদ হয়ে পড়ায় আতংকে রয়েছেন সাংবাদিকসহ সাধারণ জনগণ।

Tag
আরও খবর