সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

'রাসূল (স:) শৈশব থেকেই তিনি ইনসাফ শুরু করেছেন '

রাসূল (সঃ) শৈশব থেকেই তিনি ইনসাফ শুরু করেছেন। রাসূল (স:) শিশু কাল থেকে উনার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে হারিছ (রাঃ) প্রতি বৈষম্য দূর করে ইনসাফ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত, সেই শিক্ষা হলো আমাদের যাদের ২ ভাই, ৫ ভাই, ১০ ভাই হোক রাসূল (স:) তখন অবুঝ শিশু সেই সময়ে তিনি যেই ইনসাফ দেখিয়েছেন আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের প্রতি ইনসাফ কায়েম করবো।

তিনি আরও বলেন, পুরুষেরা যারা আছেন আমরা ঘরে বসে থাকবো না। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে নারীরা নারীর কাছে পুরুষেরা পুরুষের কাছে ছাত্ররা ছাত্রের কাছে ছাত্রীরা ছাত্রীদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। যতক্ষণ এই রাষ্ট্রে দ্বীন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত দ্বীনি দাওয়াতী কাজ করা ফরজ। যখন এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে তখন হবে সুন্নাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে দ্বীনি দাওয়াতী কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখার সুজানগর আইডিয়াল আলিম মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাসে

সীরাতুন্নবী (সঃ) মাহফিলে ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ নাসির উদ্দিন হেলালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহফিলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ি) আসনের জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইবতেদায়ী প্রধান হোসাইন আহমেদ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতী জিয়াউল হক, প্রভাষক হাফিজ সাইফুল ইসলাম দস্তগীর, প্রভাষক মাওলানা আব্দুস সত্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ফরিজ উদ্দিন, সুজানগর ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি মোঃ শরফ উদ্দিন, সোসাইটির অর্থ সম্পাদক ও প্রভাষক আব্দুল ওয়াদুদ সালমান, প্রভাষক মাওলানা মনসুর আলী, নজরুল ইসলাম, মাওঃ আবুল কালাম, শিক্ষাবিদ দেলোয়ার হোসেন সাইদ, মতিবুল ইসলাম মুবেল, সাংবাদিক আশফাক আহমদ, আব্দুল কুদ্দুস মারজান প্রমুখ।

আরও খবর