কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে জমি দখলের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

 সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আলমগীর গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্রছায়ায় থেকে নুরনগর ইউনিয়নে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে  জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লয়াহ আল মামুন এবং তার সহযোগী  ভবানীপুর গ্রামের আবুল কাশেম বাহিনীর নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন  বাহিনী দ্বারা আলমগীর গাজীর পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা করছে।
 
গত ১৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে সাইফুল্ল্যাহ ও আবুল কাশেমের নেতৃত্বে  ভুয়া ভূমিহীনদের নিয়ে আলমগীর গাজীর নামে ও তার ভাইদের নামে মিথ্যা,বানোয়াট মানববন্ধন করেছে।তিনি তার বক্তব্যে  জমির দলিল ভিত্তিক প্রমাণ তুলে ধরেন।   এ সময় তিনি বলেন বর্তমানে বিষয়টি  বিচারাধীন। এবং  তার সমুদয় বিরাধীয় সম্পত্তি হাল জরিপেও তার।

তিনি বলেন এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী ও যথাযথ প্রশাসনের কাছে দ্রুত প্রতিকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Tag
আরও খবর