রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


র‌্যাব-১৫ সূত্র জানায়, উখিয়ার কোর্টবাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পায় র‌্যাব। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ টায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।


এসময় উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া এলাকার মো. হোসেনের মেয়ে শাফিয়া বেগম (২৬) ও তার ভোলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়ার মো. ফকরুলের ছেলে মো. শাকিল (২৬)কে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা সম্পর্কে পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানায়।


তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং অভিনব নিত্য নতুন পন্থায় নিজেদের হেফাজতে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো।


পরবর্তী পরষ্পর পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়।


উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

Tag
আরও খবর