শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সাংস্কৃতিকজন দিলীপ গৌর কে সংবর্ধনা প্রদান

সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সাংস্কৃতিকজন দিলীপ গৌর কে সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর কে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সংবর্ধিত করেছে আনন্দধারা নৃত্যকলা একাডেমি। 

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সংগঠনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।  আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির সভাপতি ডাঃ কার্তিক চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,মির্জা মোস্তফাজ্জামান,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন। অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এনায়েতপুর আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম এবং নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য শাহাপুর নৃত্য একাডেমির পরিচালক ফাহমিদা ফুয়াদ ফ্লোরা কে সংবর্ধিত করা হয়।  অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির পরিচালক তৌহিদুল ইসলাম।  সংবর্ধিতজন দিলীপ গৌর একাধারে সংগঠক,অভিনেতা, নির্দেশক এবং নাট্যকর। তিনি ১৯৯৬ সালে জহির রায়হান থিয়েটারের নাবালক নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে নাট্যাঙ্গনে প্রবশ করেন। মনোয়ার হোসেন মনু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছিলেন ইমরান মুরাদ।  এর পর ২০০০ সালে আমির হোসেন সুরুজ প্রতিষ্ঠিত থিয়েটার মঞ্চে  সাংগঠনিক পরিচালক যোগদান করেন।   পরে ২০০৪ সালের ১৪ মে নিজেই  প্রতিষ্ঠা করেন নাট্য নিকেতন। তার নেতৃত্বে নাট্য নিকেতন এগিয়ে যাচ্ছে সামনে। তিনি মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন। তিনি কলেজ থিয়েটার সিরাজগঞ্জের আজীবন সদস্য পদ লাভ করেছেন। তারলেখা নাটক বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন জাতীয় নাট্য উৎসবের মঞ্চায়িত হয়েছে। তিনি সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।  করোনার ক্রান্তিলগ্নে সাংস্কৃতিক কর্মীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য।  তার অভিনিত ও লেখা উল্লেখিত নাটকগুলো হলো কিশোর ক্ষুদিরাম, ছুটি,দু' বিঘে জমি,একটি তুলসী গাছের জীবনী, লকডাউন, টিকটক,কফিন,বট গাছের ভুত,উন্নয়নের পথে। কাজের স্বীকৃতি জন্য সংবর্ধনা দেওয়ার আনন্দধারা নৃত্যকলা একাডেমির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির ১১ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপি নৃত্য  উৎসবের আয়োজন করা হয়েছে।  উৎসবের প্রথম দিন নৃত্য পরিবেশন করেছে আনন্দ ধারা নৃত্যকলা একাডেমি, শাহজাদপুর নৃত্য একাডেমি এবং ঢাকা থেকে আগত নৃত্য শিল্পীরা।সিরাজগঞ্জ।

আরও খবর