মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

নোয়াখালীতে দক্ষিণ চর মজিদ ও উড়িরচর মৌজার ১০০ টি ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির বন্দোবস্ত ও খতিয়ান বিতরণ

খতিয়ান বিতরণের ছবি



সোমবার ( ১৪ নভেম্বর) আজ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জোবায়ের বাজার এলাকায় চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-বি এর উদ্যোগে দক্ষিণ চর মজিদ ও উড়িরচর মৌজার ১০০ টি ভূমিহীন পরিবারের মাঝে প্রায় একশত তিরিশ (১৩০) একর কৃষি খাস জমির বন্দোবস্ত ও খতিয়ান বিতরণ  কার্যক্রম সম্পন্ন। 


ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির খতিয়ান বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-বি (CDSP-B) এর প্রকল্প পরিচালক দেওয়ান মাহবুবুর রহমান।


এসময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ( IFAD) ও প্রকল্প এলাকা সফররত রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস এর সদস্যবৃন্দ। বর্ণাঢ্য পরিবেশে আয়োজিত এ খতিয়ান বিতরণ অনুষ্ঠানে  সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা'র  সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা। 


  

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী পরিচালক সাঈদ আহমদ, ইফাদ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশনের টিম লিডার মিজ মারিয়াল জিমারম্যান, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব হ্যারি মরেল ও সিনিয়র পলিসি এডভাইজার মিজ মুশফিকা সাতিয়ার, উইমেন ল্যান্ড রাইটস ইনিশিয়েটিভ এর মিজ এলিজাবেথ গার্নার। বর্ণাঢ্য এ খতিয়ান বিতরণ অনুষ্ঠানে খতিয়ান গ্রহণ করার জন্য পরিবারগুলোর  স্বামী এবং স্ত্রী উভয়েই উপস্থিত ছিলেন।  বন্টনকৃত খতিয়ানে স্বামী-স্ত্রীর মালিকানার হার সমান সমান হওয়া ছাড়াও খতিয়ান গুলোতে স্ত্রীর নাম প্রথমে লেখা হওয়ায় তা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। 


প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন যে, ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির খতিয়ান বিতরণ এই সরকারের একটি অন্যতম প্রধান অগ্রাধিকার কর্মসূচি। 'বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবেনা, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না ' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প নোয়াখালীর প্রত্যন্ত চর এলাকায় ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি ভূমিহীনদেরকে বন্দোবস্ত প্রাপ্ত প্রতিখণ্ড খাস জমি যথাযথভাবে ব্যবহার ও চাষাবাদ করে সর্বোচ্চ ফসল উৎপাদনের মাধ্যমে নিজ পরিবার ও দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান।

আরও খবর