এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানে বন্ধ করে দিল পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে মনির মেডিকেল ইনস্টিটিউট নামের একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ  আদালত। শনিবার দুপুরে মধুপুরের সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়ার আদালত এই ইনস্টিটিউট বন্ধ করে দেন। এর আগে তিনটি বেসরকারি হাসপাতাল দুইটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ হাজার টাকা জরিমানা করেন ওই আদালত।

 মধুপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান জানান, মধুপুর পৌর শহরের কাঠালতলী মোড়ে মনির মেডিকেল ইনস্টিটিউটে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা চলমান রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানটি পরিবার স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধিভুক্ত দাবি করলেও কোন কাগজপত্র তারা দেখাতে পারেননি। এমনকি তাদের ঔষধ বিক্রয়ের লাইসেন্স পর্যন্ত নেই। কোন ধরনের যন্ত্রপাতিও নেই। এমন পরিস্থিতিতে ওই ইনস্টিটিউটটি বন্ধ করে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মনির হোসেন কে হাজার  টাকা জরিমানা করা হয়।

এর আগে ভ্রাম্যমান আদালত মধুপুর পৌর শহরের লাইফ কেয়ার চক্ষু হাসপাতাল, কাজী ডিজিটাল হসপিটাল, সিটি হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এবং দুটি ঔষধের দোকানে অভিযান  পরিচালনা করেন। সময় তাদের প্রত্যেককে বিভিন্ন বিধিভঙ্গের  দায়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক রিফাত আঞ্জুম পিয়া জানান, মানব জীবনের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা সুন্দর এবং নিরাপদ করার প্রয়োজনে বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভ্রাম্যমান  আদালত পরিচালনা করা হয়েছে। এখানে জরিমানা করা মুখ্য বিষয় ছিল না।  তাদেরকে সতর্ক করে দেয়া  এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই আদালত পরিচালিত হয়।

 

Tag
আরও খবর