জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন



নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের (এক দফা) দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


মানববন্ধনে লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মো: আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ শওকত, যুগ্ম আহবায়ক শেখ আশকাত, যুগ্ম আহবায়ক কাজী ইমরান হোসেন, সদস্য সচিব হাসান আরিফ লিমন, সদস্য রকিবুল ইসলাম ডাইমন্ড, সদস্য খালিদ হাসান রানা, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: কামরুজ্জামান, সদস্য নীলিমা সুলতানাসহ প্রমুখ।


বক্তারা বলেন আমরা মানুষ গড়ার কারিগর আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। প্রতিদিন টিফিন বাবদ মাত্র ৬ টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে কিছুই হয় না। এ সময় সহকারী শিক্ষকরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট ১০ গ্রেড প্রদান করার জোর দাবী জানান। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল করেন।


আরও খবর