শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রথমিক সহকারী  শিক্ষক সমাজ, (১২০৪৮) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিষ কুমার এর সভাপতিত্বে  মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক শাহিন রেজা, সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রাব্বি, সমন্বয়ক, সহকারী শিক্ষক মো. সোহেল রানা, সমন্বয়ক, শহিদুজ্জামান পলাশ, সমন্বয়ক মোঃ আরিফ হোসেন, সহ নকুল কুমার শাহা, মোকলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, উম্মে হাবিবা, সুমাইয়া ইসলাম সহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দরা

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।

আরও খবর