তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাতের মেট্রোতে যাত্রীদের উপচে পড়া ভিড়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-09-2024 05:04:17 pm

চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো সপ্তাহের সাতদিনই চলতে শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে চলাচল করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন রাজধানীবাসী। অফিস আদালত বন্ধ থাকলেও এদিন মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।



শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। আগেই জানানো হয়েছিল শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে পুরো দিন নয়, বেলা ৩টা থেকে রাত পর্যন্ত। ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন থেকেও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুত সংস্কার শেষে এই স্টেশন চালু করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই স্টেশন থেকে চলাচলকারী যাত্রীরা।


এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে সপ্তাহের বাকি ছয়দিন আগের মতোই সকাল থেকে চলে মেট্রোরেল।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কারওয়ান বাজার স্টেশনেও যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন তেমন প্রয়োজন না থাকলেও মেট্রোরেল চলাচল করায় বের হয়েছেন অনেকে। ব্যক্তিগত কাজ ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। দ্রুত গন্তব্যে যেতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা।

আরও খবর