রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বাহারছড়া ইউনিয়ন কর্মী সম্মেলনে জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ছাত্র - জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতির কোন স্থান নেই। দীর্ঘ পনের বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সকল রাষ্ট্র ও সমাজ কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। মিলিয়ন -বিলিয়ন টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। দেশ এক গভীর সংকটে নিপতিত হয়েছে। এহেন পরিস্থিতি মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে ফ্যাসিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তি ব্যর্থ হলে দেশে আবারো ফ্যাসিবাদ জেঁকে বসবে। জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নূরুল হোসাইন সিদ্দিকী। প্রধান অতিথি আরো বলেছেন, দেশের মানুষের আশা- আকাঙ্ক্ষা ও চিন্তা চেতনাকে ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য জামায়াত যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ভূমিকা দেশবাসীর মাঝে আশার সঞ্চার করেছে। তাই জামায়াত কর্মীদের সর্বোচ্চ সততা, যোগ্যতা ও আল্লাহভীতির অনুভূতি নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। সকল প্রকার অন্যায় -অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ও দায়িত্বশীল ভূমিকা পালন করে এগিয়ে আসতে হবে। কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ তারেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কবির আহমদ, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মুহাম্মদ হোসাইন, জামায়াতনেতা মাওলানা আব্দুস সোবহান, জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, জয়নত উল্লাহ, মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

Tag
আরও খবর