রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লে. তানজিম হত্যাকাণ্ডের অন্যতম আসামি গ্রেপ্তার করলো যৌথবাহিনী

সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি মো. সাদেক গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল তাকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালি গাবতলি বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।


যৌথবাহিনীর আভিযানিক দলে ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, "সেনা কর্মকর্তা লে. তানজিম হত্যাকাণ্ডের পর থেকে আটককৃত সাদেক একের পর এক নিজের অবস্থানস্থল বদলাতে থাকেন। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব চেষ্টাই করেন তিনি। কিন্তু গতকাল দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তার অবস্থানস্থল ঘিরে ফেললে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পলায়নপর অবস্থায় আমরা যৌথবাহিনী তাকে গ্রেফতার করি। আসামি সাদেক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাসিয়াখালি এলাকার বাসিন্দা খাইরুজ্জামানের পুত্র। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের নিজ বাড়িতে তানজিমকে দাফন করা হয়।

Tag
আরও খবর