জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ায় পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাথে বিএনপির মতবিনিময়

বক্তব্য রাখেন, আব্দুল মহিত তালুকদার।

হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা অবাধ ও শান্তিপুর্ন ভাবে উদযাপনের উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবর্গের সাথে উপজেলা বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে আদমদীঘি সদরের চড়কতলা মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চড়কতলা দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কানাই চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ন সম্পাদক কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, ফরিদুল হক মুক্তা, যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মৃনাল চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্র নাথ সাহা, শ্যামল কুমার পাল, সুদেব কুমার ঘোষ, অলক মোহন্ত, গঙ্গা বাশপোঁড়, সৌরভ কুমার প্রমুখ। 

সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, সরকারি নির্দেশনার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের শুধু পূজা উৎসব নয়, সকল ক্ষেত্রে আদমদীঘি উপজেলা বিএনপি পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার করেছেন। আগামীতেও তাদের পাশে থেকে কাজ করতে চাই। এছাড়া শারদীয় দুর্গা উৎসব যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য মন্ডপ কমিটিসহ সকলের প্রতি আহবান জানান।

Tag
আরও খবর