রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সেনা কর্মকর্তার হ'ত্যার ঘটনা স্বৈরাচারী অপতৎপরতার বহিঃপ্রকাশ - বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি

গত ২৩ সেপ্টেম্বর, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন।


দুস্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। 


এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি বলেন, “আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।"

 

দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে মোঃ তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।


তিনি আরো বলেন, " শহীদ নির্জন নিঝুম রাতে কর্তব্য কাজে সাড়া দিয়ে যে সাহস দেখিয়েছে বিগত ১৫ বছরে এই কাজটি কেউ করেনি। এই জন্য সশস্ত্র ডাকাতরা বড়ই বেপরোয়া।"


খুন-খারাবি, ডাকাতি, লুটপাটে সিদ্ধহস্ত মুখচেনা এই কুলাঙ্গাররা ইতোপূর্বে পতিত ফ্যাসিজমের দোসরদের রাজনৈতিক শেল্টার পাওয়ায় এইরকম দুঃসাহস দেখিয়েছে এমন বর্ণনা দিয়ে তিনি বলেন, "এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী—পেশার মানুষকে দেশ বিরোধী দুস্কৃতিকারিদের চিহ্নিত করে প্রতিহত করার আহবান জানাচ্ছি।”


এছাড়াও জেলা বিএনপির সভাপতি বিবৃতিতে মোঃ তানজিম সারোয়ার নির্জনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag
আরও খবর