রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার মামলায় ৫ জন কারাগারে

২০১৮ সালের সংসদ নির্বাচনে রামুর চৌমুহনীস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। এরা হলেন- রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের বাসিন্দা জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা ছৈয়দ নুর, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, রামুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বাবলা, পূর্ব রাজারকুল এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন।

মামলার বাদী রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ চৌধুরী মাহিন জানিয়েছেন- মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এরা জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ১৩ সেপ্টেম্বর রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ চৌধুরী মাহিন বাদী হয়ে রামু থানায় এ মামলা দায়ের করেন। মামলায় রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো সহ ৩৯ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার আসামীরা হলেন- সিরাজুল ইসলাম ভূট্টো, রিয়াজুল আলম, আলী হোছন, ফরিদুল আলম, মোজাফফর আহমদ হেলালী, হোছেন আহমদ আনছারী, নুরুল হক, আব্দুল মাবুদ, তপন মল্লিক, আজিজুল হক, ইমাম হোসেন ইমরান, সাজ্জাদ ইসলাম, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, ওসমান গনি, নজিবুল হক আরকান, সালাহ উদ্দিন, আনোয়ার হোসেন বাবলা, শাহদাত হোসেন, খোকন, নাছির, মাশেকুর রহমান, নুরুল হক জিকু, রাশেদুল হক বাবু, ইউনুছ ভুট্টো, হাবিব উল্লাহ, আনোয়ার হোসেন কালু, মিজানুর রহমান, অলি আহমদ, আপেল ভুট্টো, মিজানুল হক রাজা, সৈয়দ নুর, নীতিশ বড়ুয়া, আজিজ, ফরিদ মিয়া, মিজানুর রহমান, মোশারফ, মোহাম্মদ হোছাইন ও মোশারফ হোছেন পারভেজ।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে বাদী মেরাজ আহমেদ চৌধুরী মাহিন সহ ১০-১৫ জন নেতা কর্মী নিয়ে তৎকালীন জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজলের রামু চৌমুহনীস্থ নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী প্রচার - প্রচারণা পরিচালনার বিষয়ে আলোচনা করার জন্য অবস্থান করছিলেন। এসময় উল্লেখিত আসামীরা মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বিএনপির নেতা কর্মীদের ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করে এবং ৮টি মোটরসাইকেলে ডিজেল ছিটিয়ে অগ্নিসংযোগ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়,আসামীরা নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল ও হাত বোমা, শটগান , দেশি বিদেশি বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র দিয়ে একযোগে গুলিবর্ষণ করে। একইসময় আসামীরা সহ অজ্ঞাতরা নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের উদ্দেশ্যে প্রবেশ করলে বাদী মাহিন সহ উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বাঁধা প্রদান করলে আসামীরা তাঁদের ওপর হামলা চালায়। ওই হামলায় বাদী মেরাজ আহমেদ চৌধুরী মাহিন সহ ১০-১৫ জনকে গুরুতর আহত করা হয় বলে উল্লেখ করা হয় এজাহারে।

Tag
আরও খবর