রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাইবার নিরাপত্তায় সেবা দিয়ে যাচ্ছেন শাকিল চৌধুরী

আধুনিক বিশ্বায়নের যুগে অন্যতম পরিচিত শব্দবন্ধটি হলো সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা। এটি আমাদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করে। প্রতিনিয়ত পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে দেখা যাচ্ছে সাইবার অপরাধ গুলোর সংখ্যা ক্রমাগত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব পড়ছে ভুক্তভোগীর ব্যক্তি জীবনে।


সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা নামক এমন এক প্রযুক্তির কথা ছড়িয়ে পড়েছে, যা শুধু তথ্য প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে তা নয়, এটি আধুনিক বিশ্বকেই পরিবর্তন করার ক্ষমতা রাখে।


দেশের ভূখণ্ডে সাইবার নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী (Shakil Chowdhury) ও তার টিম (Cyber St Helpline)।


শাকিল চৌধুরী একজন সফল উদ্যোক্তা। তিনি ২০১৭ইং সনে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি গড়ে তোলেন (Cyber St Helpline) নামে একটি সাইবার নিরাপত্তা বিষয়ক আইটি প্রতিষ্ঠান। যার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাইবার বিষয়ক সাপোর্ট দিয়ে থাকেন। 


পৃথিবীর বেশ কয়েকটি দেশের বেসরকারি আইটি এক্সপার্টদের সঙ্গে শাকিল দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি ও তার প্রতিষ্ঠান (Cyber St Helpline) বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি, পেইজ রিকভার এবং ব্লু ভেরিফাই, ওয়েব সাইটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা বিঘ্নিত হলে কাজ করে থাকেন। এ ছাড়া ওয়েব সাইটে নিরাপত্তা জোরদার করার জন্য আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। শাকিল ও তার প্রতিষ্ঠান ইতিমধ্যে অনেক উল্লেখযোগ্য কাজ করে সাড়া ফেলে দিয়েছেন পুরো দেশে। 


তথ্যমতে, ২০২০ সাল থেকে শাকিল চৌধুরী Cyber St Helpline-এর স্বত্বাধিকারী হিসেবে কাজ করে আসছেন। তার নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থানরত শতাধিক তরুণ কাজ করে যাচ্ছেন তথ্য প্রযুক্তির সহায়তা দেওয়ার জন্য।


শাকিল চৌধুরী বলেন, আমি ও আমার টিম দেশের জন্য কাজ করছি। আমি বাংলাদেশের যতগুলো সরকারি এবং বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটি আছে, সবগুলোতে ইন্টারনেট ব্যবহারের সচেতনতামূলক ফ্রি সেমিনার করতে চাই। আমরা বাংলাদেশ সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। যদি আমরা রাষ্ট্রীয় সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা আমাদের সবটুকু দিয়ে দেশের স্বার্থে, দেশের সাইবার নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Tag
আরও খবর