মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

আমন ধানে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন মেহেরপুরের কৃষকেরা।

মেহেরপুরে এবার আমন ধানে ভালো  ফলনে খুশি কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন কেবল ধান আর ধান। হেমন্তের সকালে সে ধানের ডগায় শোভা পাচ্ছে মুক্তার মতো ঝলমলে শিশির বিন্দু। কোথাও কোথাও এরই মধ্যে সবুজ ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। ক'দিন পর সে পাকা ধান ঘরে উঠবে। আবার কোথাও কোথাও আগাম ধান পাকায় কৃষকরা মেতে উঠেছেন ধান কাটার উৎসবে। অথচ ছিত্রাংসহ নানা প্রতিকূল আবহাওয়ায় এবার শঙ্কা ছিল কাঙ্ক্ষিত ফলন পাওয়ায়। তবে কৃষক ও কৃষি অফিস বলছে, বরাবরের মতো এবারও ভালো ফলনই হয়েছে। 

মেহেরপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার সদর উপজেলায় ৯ হাজার ৭‘শ হেক্টর, গাংনী উপজেলায় ১৩ হাজার ৬'শ ১০ হেক্টর এবং মুজিবনগর উপজেলায় ৩ হাজার ৫৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে দেওয়া হয়েছে কৃষি প্রণোদনা সহায়তা।

সাধারণতঃ ধান গাছে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, খাটসুর ঘাস ফড়িং ও পাতা ফড়িং আক্রমণ করে। পোকা খাদক পাখি জমিতে পুঁতে রাখা পার্চিংয়ে বসে এসব ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। ফলে এর মাধ্যমে অতি সহজেই ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হয় এবং নিরাপদ হয় ফসল। তাছাড়া ক্ষেতে ইঁদুরের আক্রমন হলে পাচিংয়ের সাথে পলিথিন এবং কলার ডাটা ধানের সারিতে রাখলে ভয়ে ইঁদুর পালিয়ে যায়। কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছে আমনের ভালো ফলনের জন্য পরামর্শ নিয়েছেন।

গাংনী উপজেলার আজান গ্রামের কৃষক ছমির উদ্দিন জানান, এ বছর আমার জমিতে ভালো ধান হয়েছে। আমাদের ব্লকের কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী অধিকাংশ ক্ষেতে একাধিক বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুতে দিয়েছেন, ফলে ক্ষতিকারক পোকা কম হয়েছে। ফলে ফলন খুব ভালো হবে বলে আশা করছেন কৃষকরা।

পাঙ্গাশী গ্রামের সাহাদত হোসেন জানান, এ বছরে এখন পর্যন্ত ধানের ক্ষেতে কোনো রোগ বালাই দেখা যায়নি। ফসল ঘরে তোলার বাকী সময় প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সম্ভাবনাময় আশানুরূপ ফলন হবে।

হিন্দা গ্রামের আক্কাস আলী জানান, শেষ মুহুর্তে ভালো ফলনের জন্য পোকামাক ও ইঁদুরের আক্রমণ থেকে ধান রক্ষা করতে দেখভাল করতে হচ্ছে। তবে কেউ কেউ ধানের পোকা-মাকড় প্রতিরোধ করতে কীটনাশকও স্প্রে করছেন।

মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের তপন হোসেন জানান, এবছরে ধানে পোকার আক্রমণ তেমন একটা নেই। ধানের বাজারদর ভালো থাকায় কৃষকও খুশি। তবে সার, বীজ, সেচ ও কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ায় আবাদ করতে কিছুটা আর্থিক সংকটে পড়তে হয়েছে কৃষকদের।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটা ক্ষেতের আমন ধান বাতাসে দোল খাচ্ছে। আর সেই সাথে দুলছে আমন চাষীদের স্বপ্ন। কৃষকরা আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে আমন ধানে তারা আশানুরূপ ফলন ও ন্যায্য মূল্য পাবেন।

Tag
আরও খবর