কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরীর মরদেহ উদ্ধার

শ্যামনগরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরীর মরদেহ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত দুই দিন ধরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরী মিজানের মরদেহ গাগড়ামারী নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যাবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে  ডুবুরী মিজান সোমবার (২৩ সেপ্টেম্বর) নিখোঁজ হয়।

মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ মিজানকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এক ডুবুরী দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি মিজানের মরদেহ।
 
বহু খোঁজাখুঁজির পর বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কপোতাক্ষ নদীর পাড়ে গাবুরার গাগড়ামারির চরে মৃত অবস্থায় মিজানের মরদেহ দেহ পাওয়া যায় বলে জানান পানি উন্নয়ন বোডের্র উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা।

 নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। তিনি পেশায় ডুবুরী ছিলেন।

ঘটনাটি ঘটে, গত সোমবার বেলা দুইটার দিকে গাবুরার পার্শ্বেমারি টেকেরহাট সংলগ্ন কপোতাক্ষ নদীতে।



Tag
আরও খবর