মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সালমান-আনিসুল-পলক-দীপু মনিকে নতুন মামলায় গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2024 07:26:20 am

রাজধানী বাড্ডা থানার পৃথক তিন হত্যা মামলায় নতুন করে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এক মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।



বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টায় তাদের আদালতে আনা হয়। এর কিছুক্ষণ পর তাদের এজলাসে তুলে বাড্ডা থানার পৃথক তিন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।


রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী জানান, এসব আসামি পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমান স্থিতিশীল পরিস্থিতিতে বিঘ্ন ঘটবে।


অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করেন। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আরও খবর