রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সাথে কালকেই চলে যাক- উপদেষ্টা ফারুক ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সাথে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক। কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ মন্তব্য করেন।


নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে উপদেষ্টা আরো বলেন, আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনো ভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনো রেজিষ্ট্রেশন হয়নি তাই নতুন কতোজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছেনা।



সভা শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারের নিরাপত্তার বিষয়ে আরো বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।


এর আগে সকালে ফারুক ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সাথেও কথা বলেন।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন সহ সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, এনজিও কর্মকর্তাগণ।

Tag
আরও খবর